মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাল্যবিবাহ ও নিরাপদ মাতৃত্ব বিষয়ক কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৯ ইং
আলমডাঙ্গায় বাল্যবিবাহ ও নিরাপদ মাতৃত্ব বিষয়ক কর্মশালা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা ও আইএম ইউনিটের উদ্যোগে একদিনের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক এনামুল হক, চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক দিপক কুমার সাহা, পরিবার পরিকল্পনা অফিসের কন্সালটেন্ট ডা. শফিকুর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ইমাম মাসুদ কামাল, সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার পাল, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান রুন্নু, সমাজ সেবক হামিদুল ইসলাম আজম, সাবেক মেম্বার খন্দকার শাহ আলম মন্টু, সনাতন ধর্মীয় নেতা প্রশান্ত বিশ্বাস, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান