মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আতলেতিকো ছেড়ে বার্সায় পাড়ি জমাচ্ছেন গ্রিজমান

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৯ ইং
আতলেতিকো ছেড়ে বার্সায় পাড়ি জমাচ্ছেন গ্রিজমান
খেলাধুলা ডেস্ক: ফরাসি স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজমান মৌসুম শেষেই আতলেতিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ক্লাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় মঙ্গলবার রাতে এই ঘোষণা দেন তিনি। বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় কোন ক্লাবে যাচ্ছেন সেই তথ্য না জানালেও লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন বলে স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ভিডিও বার্তায় গ্রিজমান বলেন, 'পাঁচটি বছর ছিল অবিশ্বাস্য। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। আমাকে সবসময় অনেক ভালোবাসা জানানো ভক্তদের আমি বলতে চাই, অন্য কিছু দেখতে আর অন্য চ্যালেঞ্জগুলো নিতে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে গ্রিজমানকে নিতে তার বাই আউট ক্লজের ১২ কোটি ইউরো দেবে বার্সেলোনা। গত বছরই বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ২০২৩ সাল পর্যন্ত আতলেতিকো মাদ্রিদে থাকার জন্য নতুন চুক্তি করেছিলেন পাঁচ মৌসুম ধরে ক্লাবটিতে খেলা গ্রিজমান। রিয়াল সোসিয়েদাদ থেকে ২০১৪ সালে ৩ কোটি ইউরোতে আতলেতিকোতে এসে টানা পাঁচ মৌসুমেই দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন গ্রিজমান। ২৫৬ ম্যাচে করেছেন ১৩৩ গোল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান