মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেন্দ্রের নির্মাণ কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০১৯ ইং
কেন্দ্রের নির্মাণ কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
চুয়াডাঙ্গায় মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিদের সঙ্গে নিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী রেজা সজল প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পরবর্তীতে উপজেলা পর্যায়েও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান