মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মোবাইল কোর্টে বেকারি মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৯ ইং
জীবননগরে মোবাইল কোর্টে বেকারি মালিককে জরিমানা
জীবননগর অফিস: জীবননগরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক বেকারি মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম উপজেলার পেয়ারাতলায় মেহেদী ফুড নামের একটি বেকারির দোকানে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসআই আনিসুর রহমানসহ কর্মকর্তারা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান