মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৌর সুপার মার্কেটের দ্বিতল ভবনের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় পৌর সুপার মার্কেটের দ্বিতল ভবনের উদ্বোধন
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর সুপার মার্কেটের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল সোমবার বেলা ১১টায় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে নিয়ে কেদারগঞ্জ নতুনবাজারস্থ মার্কেটের দ্বিতীয় তলায় এ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সবুক্ত গীন আহমেদ বাবলু, কেদারগঞ্জ নতুন বাজার দোকান মালিক সমিতির সভাপতি মো. মর্তুজা, সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। উদ্বোধন শেষে কাজের সফলতা ও মঙ্গল কামনা করে স্থানীয়দের মধ্য থেকে দোয়া পরিচালনা করেন মুরুব্বি আফসার আলী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান