মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ইফাতার মাহফিল

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ইফাতার মাহফিল
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট জামাতা ড. এম ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, খায়রুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কানন আহমেদ, জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি ফারহান রাব্বি, পৌর ছাত্রলীগ নেতা সাকিব আহম্মেদ রাকিব, মারুফ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, শেখ শাওন, ৪নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দীন পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান শেখসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান