আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৯-০৫-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে সাদা ব্রীজ মোড় থেকে ৫ পিচ ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের হাউসপুরের আব্দুর রহমানের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী লিটনকে (২৯) থানার এসআই বাবুল সঙ্গীয় ফোর্সসহ মাদক বিক্রয়কালে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় থানা পুলিশ চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে।
কমেন্ট বক্স