মেহেরপুরে ৫ পরিবারের মাঝে যাকাতের অর্থ বিতরণ
- আপলোড তারিখঃ
০৯-০৫-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের কক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক আতাউল গনি উপস্থিত থেকে ৫টি পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। এমসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কেএম শাহীন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স