মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০১৯ ইং
গাংনীতে দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩২ জন দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাথুলী ইউপি চেয়াম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। প্রতিজন দুস্থকে এক বান্ডিল ঢেউটিন ও ঘর মেরামতের জন্য তিন হাজার টাকা করে প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান