বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি
- আপলোড তারিখঃ
০৭-০৫-২০১৯
ইং
মেহেরপুরে নবীন দলের আলোচনা সভা ও পরিচিতি পর্ব
মেহেরপুর অফিস:
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী নবীন দল মেহেরপুর জেলা শাখা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পৌর ঈদগাহপাড়ার জেলা বিএনপির অফিস কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি সাঈদ মাহাবুব জামান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসাংগঠনিক কাজী মিজান মেনন। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউনুস আলী হানিফ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিক্লিয়ার, সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহাবুব সানি, সহসাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, সহসাংগঠনিক সম্পাদক লিটন ও মুজিবনগর ছাত্রদল নেতা ইয়াসিন আলী। পরে আলোচনা সভা শেষে জেলা জাতীয়তাবাদী নবীন দলের সহসভাপতি উজ্জল হোসেন, সাগর আহমেদ, মিন্টু শেখ, সাধারণ সম্পাদক আনোয়ার শেখসহ সংগঠনের সকল সদস্যরা নেতাকর্মীদের পরিচিতি করানো হয়।
কমেন্ট বক্স