মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কবু সভাপতি ও শিলন সাধারণ সম্পাদক

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০১৯ ইং
কবু সভাপতি ও শিলন সাধারণ সম্পাদক
আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নিবাচন সম্পন্ন প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিবাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মুন্সী আমিনুল বাসার কবু (আনারস) প্রতীক নিয়ে ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী হাজী শেখ আসাউল ইসলাম গোলাপ (ছাতা) প্রতীক নিয়ে ২৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী মিন্টু, সাধারণ সম্পাদক মিজা হামিদুর রহমান সিলন, সহসাধারণ সম্পাদক এসএম জাভেদ লাল ও দপ্তর সম্পাদক পদে সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন বিনা প্রতিদ্বন্দ্বীতায়, কোষাধ্যক্ষ পদে খন্দকার আসাদুজ্জামান আশা নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে সেলিম উদ্দীন ও মোল্লা শরিফুল ইসলাম, ২নং ওয়ার্ডে মন্টু মিয়া ও মুনতাজ আলী, ৩নং ওয়ার্ডে তারিক হোসেন ও ইকরামুল হক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। উক্ত নিবাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৬২২। ভোট পোল হয়েছে ৬০২। উক্ত নিবাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহাম্মেদ তাজ। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ইউপি সচিব হাসানুজ্জামান হাসান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান