সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ইউএনও রফিকুল হাসানকে বিদায়

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০১৯ ইং
দামুড়হুদার ইউএনও রফিকুল হাসানকে বিদায়
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে দামুড়হুদা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসানকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শামিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল গফুর, ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, দামুড়হুদা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু, মসজিদ কমিটির সদস্য দেশ ইটভাটার স্বত্তাধিকারী হাজি আব্দুল কাদির, হাজি মোফাজ্জেল হোসেন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ, জেলা ইমাম সমিতির সভাপতি হাজি মাওলানা শফিকুল ইসলাম, হাজি আব্দুল কাবির, সাবেক ইউপি সদস্য আনছার আলী মেম্বার প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান