আলমডাঙ্গা থেকে ৪০ জনের হজ্ব কাফেলা নিয়ে সৌদি গমন
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বিশিষ্ট হাজ্বী আহম্মদ আলীর পরিচালনায় লেমারাস এভিয়েশনস ৪০ জন ব্যক্তির হজ্ব কাফেলা নিয়ে সৌদি আরবে গমন করেছেন। এবার হজ্ব কাফেলায় চুয়াডাঙ্গা অনন্য ফুডের স্বত্বাধিকারী আলহাজ্ব সাইজুল ইসলাম ও তার পরিবারের সদস্যবৃন্দ, আলমডাঙ্গার বিশিষ্ট সার ব্যবসায়ী আলহাজ্ব হারুনার রশিদ, নাইম বিন মুছা, মোহাম্মদ আলী, সরোজগঞ্জের আলহাজ্ব সাইফুল ইসলাম, আব্দুর রহিম, আলহাজ্ব হেদায়েত উল্লাহ, আলহাজ্ব লিয়াকত আলীসহ মোট ৪০ জন ব্যক্তি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন।
কমেন্ট বক্স