সোমবার, ২৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দখলমুক্ত হলো জীবননগরে সাইক্লোন সেন্টার

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০১৯ ইং
দখলমুক্ত হলো জীবননগরে সাইক্লোন সেন্টার
জীবননগর অফিস: অবশেষে জীবননগরে দখলমুক্ত হলো সাইক্লোন সেন্টার। গতকাল শুক্রবার ঘূর্ণিঝড় ফণীর সংবাদ এলাকাতে ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের দখল হওয়া সাইক্লোন সেন্টার দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। সরেজমিনে দেখা গেছে, সাইক্লোন সেন্টারটি জীবননগর উপজেলা আলিম (আলিয়া) মাদরাসার শিক্ষার্থীরা দখল করে হোস্টেল বানায় এবং ঘূর্ণিঝড়ের সংবাদ শুনে সমস্থ রুমে তালা দিয়ে নিজ বাড়িতে চলে যায়। এদিকে, ঘূর্ণিঝড়ে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে জীবননগর উপজেলা প্রশাসন বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষের সচেতনতা এবং নিরাপদ বাসভবনের জন্য উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এমনকি উপজেলা প্রশাসনের নতুন ভবনে থাকার জন্য এলাকাতে মাইকিং করা সত্ত্বেও মাদরাসা কর্তৃপক্ষ সাইক্লোন সেন্টারটি তালা না খুলে উদাসীনতায় গা ভাসাতে থাকে। একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানা মাত্র নিজে সাইক্লোন সেন্টার পরিদর্শন করেন এবং সেটি সাধারণ মানুষের নিরাপদ বাসস্থানের জন্য মুক্ত করেন। তথ্যনুসন্ধানে জানা গেছে, গত ২০০৫ সালে প্রাকৃতিক ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার তেঁতুলিয়ায় সাইক্লোন সেন্টারটি স্থাপিত হয়। এটি বহুদিন পরিত্যাক্ত থাকা অবস্থায় জীবননগর উপজেলা আলিম (আলিয়া) মাদরাসার বোডিং সেন্টারে ভবনের সমস্যা হওয়ার ফলে একটি মৌখিক সিদ্ধান্তে ছাত্রদের জন্য সাইক্লোন সেন্টারটি সাময়িকভাবে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই থেকে এ যাবৎ পর্যন্ত মাদরাসার কিছু ছাত্র সেখানে থেকে লেখাপড়া করে। জীবননগর উপজেলা আলিম (আলিয়া) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বলেন, আমার জানা ছিলো না যে, সাইক্লোন সেন্টারে মাদরাসার ছাত্ররা থাকে। তবে সাইক্লোন সেন্টারে পরিদর্শনে যেয়ে দেখি, সেখানে তালা মারা রয়েছে। অবশেষে সাইক্লোন সেন্টারটি খুলে দেওয়া হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় জীবননগর উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রর পক্ষ থেকে সাধারণ মানুষের সচেতনতাসহ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসায় দোয়া করা হয়। এছাড়াও জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও শিক্ষক মোমিন উদ্দিন নিজ উদ্যোগে গ্রামে পাড়া মহল্লায় মানুষের নিরাপত্তার স্বার্থে মাইকিং করে। তাছাড়া ঘূর্ণিঝড় ফণী জীবননগর শহরে তেমন কোন প্রবাহ পড়েনি, তবে দুপুর ২টা থেকে হালকা হতে মাঝারি ধরণের বৃষ্টি লক্ষ্য করা যায়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু