মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষের পাশে থাকার চেষ্টা করেছি

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০১৯ ইং
মানুষের পাশে থাকার চেষ্টা করেছি
দর্শনায় বিদায় সংবর্ধনা গ্রহনকালে ইউএনও রফিকুল হাসান দর্শনা অফিস: `তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন` এ প্রতিপাদ্যে দর্শনা প্রবীণ কমিটির উদ্যোগে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা পুরাতন বাজার সংলগ্ন পৌর মার্কেটের দর্শনা পৌর প্রবীণ কমিটির অফিস কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় ও পৌর প্রবীণ কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। এসময় তিনি বলেন, চাকরি সূত্রে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা যোগদান করা স্বাভাবিক। তবে এ উপজেলার দায়িত্বে আসার পর দীর্ঘদিন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমি কোনদিন ভুলবোনা। বিশেষ করে দর্শনা পৌর প্রবীণ কমিটির ভালোবাসায় আমি সিক্ত। আমি বাংলাদেশের যেখানেই যায় না কেনো, সেখানে আপনাদের এই প্রবীণ কমিটির দৃষ্টান্ত তুলে ধরবো এবং যদি আবারো কোনদিন আমি চাকরি সূত্রে এ জেলায় আসি তাহলে এই প্রবীণদের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবো। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজী আকমত আলী, সহসভাপতি ফজলুল হক, সহসাধারণ সম্পাদক সহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, আলতাফ মাষ্টার, জয়নুল ইসলাম কোচি, খালিদ হোসেন, হাবিবুল্লাহ বিশ্বাস, হুমায়ন কবির, হাবিবুর রহমান হবি, ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপদেষ্টা পরিষদের জাহিদুল ইসলাম, আবু ওয়াছে ও খালেকুজ্জামান। অনুষ্ঠান শেষে প্রবীণ কমিটির সদস্যরা প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কামরুজ্জামান যুদ্ধ ও সাজ্জাত হোসেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান