গোল্ড এডিশন ফ্রিজ পেলেন নাজনীন নাহার
- আপলোড তারিখঃ
০৪-০৫-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় ওয়ালটনের পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ওয়ালটনের দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে ওয়ালটন কোম্পানীর চুয়াডাঙ্গার নিজস্ব শোরুম ‘ওয়ালটন প্লাজা’র আয়োজনে এ পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ওয়ালটন প্লাজা চুয়াডাঙ্গার ব্রাঞ্চের ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন ওয়ালটন পণ্যের ক্রেতা নীলমণীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল, তামিম এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মশিউর রহমান, সার্ভিস ম্যানেজার জিনারুল ইসলাম। দিনব্যাপী এ পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলায় অংশগ্রহণ করে সহ¯্রাধিক ওয়ালটন পণ্য ক্রেতা। দিনব্যাপী এই মেলায় টিভি, ফ্রিজ, এসি, ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হয়। মেলায় ওয়ালটন প্লাজা চুয়াডাঙ্গার ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান জানান, বর্তমানে দেশিয় প্রযুক্তি ওয়ালটন পণ্য ক্রয় করে ক্রেতা পাচ্ছেন কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার এবং বৈশাখী তোলপাড় অফারে থাকছে সারা দেশে ৫শ’ গোল্ডেন ফ্রিজ এবং ৩শ’ থেকে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার। এ ছাড়াও থাকছে সারা বছরব্যাপী নগদে ১০ ভাগ ছাড় এবং কিস্তিতে তিন মাসের মধ্যে টাকা পরিষদের সুযোগ সুবিধা। ফলে সকল প্রকার ক্রেতারা ওয়ালটনের দিকে ঝুঁকছেন।
এছাড়া তিনি আরো জানান, এ সপ্তাহের গোল্ড এডিশন ফ্রিজ বিজয়ী হয়েছেন, চুয়াডাঙ্গা কোর্টপাড়ার নাজনীন নাহার।
কমেন্ট বক্স