আলমডাঙ্গায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। এ সময় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলায় বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে পূর্ণাঙ্গ মাধ্যম আয়ের দেশে রুপান্তরিত করবেন, চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম, রাস্তা-ঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ শফিউদ্দিন, ইউনুস মন্ডল, মোল্লা জামসিদুল হক মুনি, সাংবাদিক শরিফুল ইসলাম, অনিক সাইফুল, আতিক বিশ্বাস, তানভীর আহম্মদ সোহেল, শাহাবুল ইসলাম, গোলাম সরোয়ার সদু, নাশির উদ্দিন, জিনারুল হক, ২২ জন সাংবাদিক উপস্থিত ছিল।
কমেন্ট বক্স