সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাপ-ছেলের হাতে দিনমজুর আহত

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০১৯ ইং
আলমডাঙ্গায় বাপ-ছেলের হাতে দিনমজুর আহত
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার নাগদাহ গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে বাপ-ছেলে মিলে দিনমজুরকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। ঘটনাটি গতকাল রোববার বেলা ১১টার দিকে ঘটেছে। পরে এলাকাবাসী আহত দিনমজুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্ককাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজোনা বিরাজ করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের মৃত মতিয়ার শেখের ছেলে জহুরুল শেখ গত সোমবার দামুড়হুদার ডুগডুগির গরুর হাটে যায় গরু কিনতে। গরু কিনে জহুরুল লাটাহাম্বা গাড়িতে তুলতে গেলে মকবুল হোসেনের ছেলে সাজাহান আলীর সাথে বাকবিতন্ডা হয়। এসময় তার সাথে গরুর হাতে হাতাহাতির মত ঘটনা ঘটেছে বলে জানা যায়। এরই সূত্র ধরে গতকাল রোববার সকাল ১১টার দিকে সাজাহানের ফুফাতো ভাই বেল্টুর বাড়িতে ভুট্টা শুকানোর কাজ করতে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। জহুরুল ভুট্টা শুকাতে ফিরোজের ঘরের ছাদে প্রবেশ করলে ওঁত পেতে থাকা মৃত ইজ্জত আলীর ছেলে মকবুল ও তার ছেলে সাজাহান ও মুলাম আলীসহ পরিবারের মহিলারা মিলে জহুরুলকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এই ঘটনায় জহুরুল গুরুত্বর আহত হয়। এলাকার লোকজন ছুটে এসে জহুরুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। এই ঘটনায় জহুরুলের ভাই বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান