জীবননগরে সাঁপে কেটে যুবতীর মৃত্যু
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগরে সাঁপে কেটে যুবতীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবতী ঘোষনগর গ্রামের হারেজ আলীর মেয়ে মাবিয়া খাতুন (৩০)। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় মাবিয়া। এ সময় রাত ১২টার দিকে সাঁপে কেটেছে বলে চিৎকার করে ওঠে মাবিয়া। এরপরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কমেন্ট বক্স