সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোস্তফা আহবায়ক ও নিশান সাবের সদস্য সচিব

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০১৯ ইং
মোস্তফা আহবায়ক ও নিশান সাবের সদস্য সচিব
মেহেরপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন মেহেরপুর অফিস: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মেহেরপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মেহেরপুর জেলা শাখার আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাদানি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও সদস্য আব্দুল মালেক। জেলা শাখার সদস্য সচিব নিশান সাবেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, অ্যাড. ইব্রাহীম শাহিন, অ্যাড. শফিকুল আলম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি মফিজুর রহমান, সাংস্কৃতিক কর্মি শ্বাশত নিপ্পন, সবুক্তগীন মাহমুদ পলাশ, শওকত আরা মিমি প্রমুখ। সম্মেলন শেষে গোলাম মোস্তফাকে আহবায়ক ও নিশান সাবেরকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক শওকত আরা মিমি, সবুক্তগীন মাহমুদ পলাশ, তুহিন আহমেদ, সদস্য পদে অ্যাড. একরামুল হক হীরা, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. ইব্রাহীম শাহিন, সাইদুর রহমান, শাশ্বত নিপ্পন, ওমর আলী, বদরুল হায়দার পাহাড়ী, মাহাবুব চান্দু, মফিজুর রহমান মফিজ, মোমিনুল ইসলাম খান, রিয়াজ উদ্দিন, মহিবুর রহমান মিন্টু, রেহানা মান্নান, রোকসানা কামাল, নুরুন্নাহার, সুলতানা রাজিয়া টনি, দিলারা জাহান বীনা, আফসারুল হাসান সুমন, আবুল কাশেম, জাহিদ হাসান রাজিব, আজিমুল বারী মুকুল, আনারুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান