সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০১৯ ইং
জীবননগরে পিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
জীবননগর অফিস: জীবননগরে প্রাইড প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে জীবননগর থানা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শাহ শরিফুল ইসলাম ছোট বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, শিক্ষক আব্দুল আওয়াল, লিটন মিয়া, সাংবাদিক মিঠুন মাহমুদ, প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদ পারভেজ রানাসহ প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীগণ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইকরামুল হক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান