চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি-চাউল প্রদান
- আপলোড তারিখঃ
২৬-০৪-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
তারাদেবী ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় ১৪ জন গরীব মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অনুদান এবং এতিমখানায় চাউল প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয় থেকে এ শিক্ষাবৃত্তি ও এতিমখানায় চাউল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের অফিস সচিব হুমায়ুন কবীর, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুসহ শিক্ষাবৃত্তি গ্রহনকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
কমেন্ট বক্স