সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও শাম্মি ইসলাম

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০১৯ ইং
বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও শাম্মি ইসলাম
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। গতকাল বুধবার তিনি গোপন সূত্রে খবর পেয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে এই বিয়ে বন্ধ করেন এবং মেয়ের পিতা সালাহউদ্দীনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ছায়েরা খাতুন। তাকে বিয়ে দেওয়ার জন্য তার পিতা গোচগাছ করছিল। খবর পেয়ে মুরারীদহ গ্রামে উপস্থিত হয়ে ছায়েরা খাতুনের বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিবেন বলে মুচলেকা আদায় করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান