চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিমেলা
- আপলোড তারিখঃ
২৫-০৪-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কৃষকদের সঙ্গে পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুষ্টিমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বরে জেলা পুষ্টি সমন্বয় কমিটি এ মেলার আয়োজন করে। চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা আশাবুল হক। বসতভিটায় উৎপাদিত বিষমুক্ত বিভিন্ন জাতের শাক-সবজি ও ফলের পসরা নিয়ে মেলায় চারটি স্টল সাজিয়েছিলেন কৃষকেরা। এ প্রতিযোগীতায় চারটি স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহের হাটখোলা গ্রামের দোয়াল্লেন মোল্লা ও তার দল।
এদিকে, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে মাতৃপুষ্টি কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এলাকার মায়েদের নিয়ে এ সেশন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হেনা মহাম্মদ জামাল শুভ, ডা.এলিচ আক্তার লিনা, নার্স হেনা আক্তারসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
কমেন্ট বক্স