সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০১৯ ইং
আলমডাঙ্গায় বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বাল্যবিবাহ, যৌতুক নিরোধ, নারী ও শিশু পাচার রোধ, যৌন হয়রানি ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪টার দিকে বেলাগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হাসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুল আক্তার, বিপ্লব মিয়া, রবিউল হক। অফিস সহকারী হুসনেয়ারার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাইদ বাচ্চু, মুক্তার আলী, ইউপি সচিব মিলন হোসেন, মহিলা মেম্বার সুফিয়া খাতুন, সাজেদা খতুন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান