গাংনীতে উপজেলা নির্বাচনে নবনির্বাচিতদের বরণ
- আপলোড তারিখঃ
২৫-০৪-২০১৯
ইং
গাংনী অফিস:
গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ করেছেন গাংনী উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ। গতকাল বুধবার সাড়ে ১০টার দিকে এ বরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত বরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম সাহাব উদ্দীন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সোহেল আহম্মেদ, গোলাম সাকলায়েন ছেপু, গোলাম ফারুক, মনিরুজামান মনি ও আখেরুজামান।
কমেন্ট বক্স