শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৯ ইং
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সরকারি কলেজ সাখার সভাপতি মাফিরুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুর রহমানের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শেখ মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দীন। আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার দায়িত্বশীল রকিবুল ইসলাম, আব্দুল হাকিম, আবু বক্কর সিদ্দিক ও হাকিমুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি পোলিং এজেন্টদের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা