দামুড়হুদায় ভাই-বোনকে পিটিয়ে জখম!
- আপলোড তারিখঃ
২৩-০৪-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই-বোনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটছে। গতকাল দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হল দামুড়হুদা খাঁ’পাড়ার মৃৃত আজিবারের ছেলে ইনসান (৪৩) ও মেয়ে বানুরা খাতুন (৩২)। জানা যায়, গতকাল সোমবার দুপুরে জমিজমা সক্রান্ত বিরোধ নিয়ে বানুরা খাতুন ও ইনসানের সাথে একই এলাকার মতলেবের ছেলে রহমানের (৩৫) সাথে বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে রহমান ও তার ভাই রহিম (২৮) মিলে ইনসান ও বানুরাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইনসান ও বানুরার পরিবারে পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছিলো।
কমেন্ট বক্স