সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু!

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০১৯ ইং
বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই আব্দুল মালেক (৪২) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। জানা গেছে, পৈত্রিক জমিজাতি ভাগবাটোয়ারা নিয়ে গত শনিবার রাতে পারিবারিকভাবে শালিস বসে। এ সময় বড় ভাই আব্দুল খালেকের সাথে ছোট ভাই মালেকের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে কুড়াল দিয়ে বড় ভাই খালেক ছোট ভাইকে কুপিয়ে জখম করে। গুরুত্বর আহত অবস্থায় মালেককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি কাজী আইয়ূূবুর রহমান জানান, লোকমুখে শুনেছি পারিবারিক বিরোধের জের ধরে একজনকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের কাছে কোন অভিযোগ বা তথ্য প্রমাণ আসেনি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান