পাখিভ্যানে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী জখম!
- আপলোড তারিখঃ
২১-০৪-২০১৯
ইং
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর হাসাদাহে পাখিভ্যানে ওড়না পেচিয়ে আরিশা ফাহরিন মহনা (১০) নামের এক স্কুলছাত্রী জখম হয়েছে। জখম আরিশা চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার ডাক্তার আবুল হোসেনের বড় মেয়ে ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় হাসাদাহ-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যায় আরিশা তার পরিবারের সাথে হাসাদহে খালার বিয়ের দাওয়াত খেতে আসছিলো। তারা হাসাদাহ বাজার থেকে পাখিভ্যানযোগে খালার বাড়ি যাচ্ছিলো। এসময় পাখিভ্যানের চাকায় ওড়না পেচিয়ে আরিশা চলন্ত পাখিভ্যান থেকে পড়ে মারাত্মকভাবে জখম হয়। পরে তাকে হাসাদাহ বাজারে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
কমেন্ট বক্স