যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবেনা
- আপলোড তারিখঃ
২১-০৪-২০১৯
ইং
দামুড়হুদায় বাজার বনিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় বাজার বনিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাংস বিক্রিসহ মোবাইল সিম বিক্রির নামে অযাথা মাইকিং না করা, যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, ড্রেন নির্মাণ, নৈশ প্রহরীদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা ডাকবাংলো চত্ত্বরে ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা বাজার বনিক সমিতির সভাপতি হাজি হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য দামুড়হুদা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা বাজার বনিক সমিতির সহসভাপতি হাজি রবিউল হোসেন, সহসভাপতি মোতালেব হোসেন, কোষাধ্যক্ষ হাজি মোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজি ইউনুচ আলী, দফতর সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম ভূট্টু, ক্রীড়া সম্পাদক আবুল হাশেম, বন ও পরিবেশ বিষয়ক সস্পাদক সাজেদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আনছার আলী, মোজাফ্ফর হোসেন, আবুল মিয়া, ইয়াছিন আলী, আশরাফ আলী মল্লিক, ছানোয়ার হোসেন, আব্দুল হাকিম, সলিমুল্লাহ, রাশেদুজ্জামান বিল্টু, হাজি মোয়াজ্জেম হোসেন কেটু, নূর আলম, সুমন, আ. ছাত্তার, সাইফুল হুজুর, মিজানুর, তরুণ, আমেদ আলী, মিন্টু, নূর আলী, রিপনসহ বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
বাজারের বিভিন্ন সমস্যার সমাধানের কথা তুলে ধরে সভায় বক্তারা বলেন, মাংস বিক্রি ও মোবাইল সিম বিক্রির নামে ইচ্ছা খুশি মাইকিং করে শব্দ দূষন করা হয়। এখন থেকে আর যখন তখন মাইকিং করা যাবেনা। ডাস্টবিন ছাড়া যেখানে সেখানে ময়লা-আবর্জণা ফেলা যাবেনা। এ ছাড়া বাজরের পানি নিষ্কাশনের জন্য একটি আধুনিক পাঁকা ড্রেন নির্মাণসহ নৈশপ্রহরীদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। পরিশেষে হাত তোলার মাধ্যমে পুরাতন কমিটিকে পুনরায় সমর্থন জানিয়ে আগামি ৫ বছরের জন্য মনোনিত করা হয়।
কমেন্ট বক্স