বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার
- আপলোড তারিখঃ
২১-০৪-২০১৯
ইং
দামুড়হুদা ও মুজিবনগরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা ও মুজিবনগরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামাড়হুদা থানার অন্তগর্ত হৈবতপুর গ্রামের মাঠ থেকে ৩৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৪শ’ টাকা।
অপরদিকে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুজিবনগর বিওপির টহল কমান্ডার সুবেদার ইব্রাহীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুজিবনগর থানার অন্তর্গত টিমারি মাঠ থেকে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫শ’ টাকা।
কমেন্ট বক্স