সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে সরকার পারবে না

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০১৯ ইং
খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে সরকার পারবে না
ঝিনাইদহ জেলা যুবদলের পরিচিতি সভায় মসিউর রহমান ঝিনাইদহ অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি এম এম মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, এম এ মজিদ, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল আলিম, যবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, এনামুল কবির মুকুল, শাহজাহান আলী, রেজাউল ইসলাম, আবুল বাশার বাশি, মোস্তাক ও ডা: ইব্রাহিম রহমান বাবু। প্রধান অতিথির বক্তৃতায় মসিউর রহমান বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে সরকার পার পাবে না। কারণ আজ গণতন্ত্রকে বন্দি করে সরকার উন্নয়নের ফানুষ মানুষকে গিলানোর চেষ্টা করছে। তিনি বিএনপি চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবি ও তারেক রহমানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর ২০১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান