সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৯ ইং
মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা
মেহেরপুর অফিস: মেহেরপুর কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মতবিনিময় এবং প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শহীদ সামসুজ্জোহা পার্কে মফিজুর রহমান মুক্তমঞ্চে মতবিনিময় ও প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন। অনুষ্ঠানে জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ক্রেষ্ট, ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সভায় অংশগ্রহণ করেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান