সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উপজেলা চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যানবৃন্দ

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৯ ইং
উপজেলা চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যানবৃন্দ
দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে নবনির্বাচিতদের সংবর্ধনা প্রদান : সংবর্ধিত হলেন দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দকে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় দর্শনার বিভিন্ন সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র ও দর্শনা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মতিয়ার রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা মহিউদ্দীন, মুকুল মিয়াজি, রেজাউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান। দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এসএম ওসমান, সাংগঠনিক সম্পাদক রাজিব মল্লিক, ক্রীড়া সম্পাদক মুনজুর আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল ও সদস্য ওয়াসিম রয়েল। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের হাতে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ ও কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম। এসময় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি এসএএম কিবরিয়া আজম, দপ্তর সম্পাদক সাব্বির আলিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য এফএ আলমগীর, তারিক জামান, আ. হান্নান, আব্দুর রহমান অনিক, রিফাত হোসেন ও সাইদুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান যুদ্ধ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান