সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০১৯ ইং
কার্পাসডাঙ্গায় জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: কার্পাসডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার সময় কার্পাসডাঙ্গা প্রেসক্লাবে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশসহ জেলার বর্তমান সরকারের অগ্রগতির তূলনামূলক কিছু চিত্র তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তাদির রহমান ও প্রধান শিক্ষক আনজুমান আরা। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনসহ কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সহসভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাশেম রেজা হাসমত, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজু, সদস্য সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, কামরুজ্জামান রানা, ইকবাল রেজা, সোহাগ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান