২০ স্টলে বিজ্ঞানভিত্তিক যন্ত্রপাতি প্রদর্শন
- আপলোড তারিখঃ
১৮-০৪-২০১৯
ইং
আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান এ প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের বিকাশ ও আবিস্কারের অভিজ্ঞতা অর্জনের লক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জান, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মহাম্মদ জকু, খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সরকারি স্কুলের শিক্ষক আনোরুজ্জামান, মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন, হারদী মীর ছামসুদ্দিন আহম্মেদ, মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক রেজাউল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম প্রমুখ। মেলায় মোট ২০ স্টলে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
কমেন্ট বক্স