সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতকে আটকের ঘটনায় প্রতিবাদ ও কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০১৯ ইং
নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতকে আটকের ঘটনায় প্রতিবাদ ও কর্মী সমাবেশ
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতকে ডাকাতি মামলায় আটকের ঘটনায় প্রতিবাদ ও কর্মী সমাবেশ করেছে আইলহাঁস ও নাগদাহ ইউনিয়ন যুবলীগ। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঘোলদাড়ি বাজার প্রাঙ্গণে এ প্রতিবাদ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, লাভলু, হাফিজুর রহমান হাপু, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিশর আলী, যুবলীগ নেতা আব্দুস সেলিম, আইলহাঁস ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকুল, সাংগঠনিক সম্পাদক রাসেল, যুবলীগ নেতা রাকিবুল হাসান নান্না, জেহালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিলন, সাংগঠনিক সম্পাদক হিরা লাল। এছাড়াও উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল, সাধারণ সম্পাদক রবিউল, কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, হারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মুক্তার হোসেন মোকাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বড় গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি টোকন, সাধারণ সম্পাদক ইয়ামিন, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ। সমাবেশে নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতের বিরুদ্ধে ডাকাতি মামলায় আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় যুবলীগের নেতাকর্মীরা। তারা দাবি করে, বর্তমানে রাজনৈতিক কোন্দলের কারণে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান