সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌরসভার মাষ্টারপাড়া রাস্তার পিচকরণ কাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০১৯ ইং
চুয়াডাঙ্গা পৌরসভার মাষ্টারপাড়া রাস্তার পিচকরণ কাজের উদ্বোধন
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা মাষ্টার রাস্তার পিচকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌরসভা এ কাজের বাস্তবায়ন করে। শিশুস্বর্গের সামনে থেকে কাউন্সিলর খোকসেনর বাড়ি পর্যন্ত রাস্তার পিচকরণ কাজের উদ্বোধন কর হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা সীমা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিল জাহাঙ্গীর আলম মালিক খোকন, ঠিকাদারি প্রতিষ্ঠান এর স্থানীয় প্রতিনিধি মহিমা এন্টারপ্রাইজের পরিচালক রোকনুল হাসান রোকন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ কুমার সাহা, দিপংকর কুমার দে সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান