সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হত্যার মূল আসামীসহ জড়িত সকলের ফাঁসি দাবি

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০১৯ ইং
হত্যার মূল আসামীসহ জড়িত সকলের ফাঁসি দাবি
নুসরাত রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ঝিনাইদহ অফিস: ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সরকারি কেসি কলেজ ছাত্রলীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সরকারি কেসি কলেজ ছাত্রলীগ শাখার সাাধারণ সম্পাদক আবু সমুন বিশ্বাস ও ছাত্রলীগ নেতা লুবান মাহফুজ মিশুক, জিনাত জাহান সিথি, সানজিদা ইসলাম দিশা প্রমুখ। বক্তারা, নুসরাতকে পুড়িয়ে হত্যার মূল আসামী সিরাজউদ্দৌলাসহ জড়িত সকলের ফাঁসির দাবি জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান