আলমডাঙ্গার রংপুরে মেয়াদউত্তীর্ণ বিষ বিক্রির অভিযোগ
- আপলোড তারিখঃ
১৩-০৪-২০১৯
ইং
প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গার রংপুরে নিজাম স্টোরে মেয়াদোত্তীর্ণ বিষ বিক্রি করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রংপুর গ্রামের স্থানীয়রা এ অভিযোগ করেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামের আমির আলীর ছেলে শওকত আলী (৫৫) নিজের পান বরজের লতা ভাল করার জন্য নিজাম স্টোরে গিয়ে দোকানীর কাছে পরামর্শ চাইলে, মেয়াদউত্তীর্ণ বিষ বিক্রি করে দোকানী নিজাম। সেই বিষ প্রয়োগে ৭০ পিলে বরজ নষ্ট হয়ে যায়। পান বরজ নষ্ট হওয়ায় শওকত আলী গ্রামের মেম্বারদের কাছে বিচারের দাবি করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর গ্রামের স্থানীয় মেম্বারসহ মন্ডলরা বিচার সালিশ করে দোকানী নিজামকে তার নিজের জমির ৩৫ পিলি পানের বরজ দু’বছরের জন্য শওকত আলীকে দেওয়া হয়। এ বিষয়ে মেম্বারদের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেন।
কমেন্ট বক্স