সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কানন সভাপতি ও মিজানুর রহমান সম্পাদক

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০১৯ ইং
কানন সভাপতি ও মিজানুর রহমান সম্পাদক
বাংলাদেশ যুব ইউনিয়নের মেহেরপুর জেলা কমিটি গঠন মেহেরপুর অফিস: বাংলাদেশ যুব ইউনিয়নের মেহেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়নের মেহেরপুর জেলা কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম কানন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোলাম রব্বানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) মেহেরপুর জেলা শাখার সদস্য আক্কাস আলী, বাংলাদেশ যুব ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদুল ইসলাম কাননকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়নের মেহেরপুর জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি খায়রুল ইসলাম ও অপু সরকার, সহসাধারণ সম্পাদক হাবিুর রহমান হ্যাবল, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান খান, প্রচার সম্পাদক সুমন পারভেজ, কোষাধ্যক্ষ আব্দুল হাকিম। কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মোয়াদ্দেস আলী, আব্দুল হামিদ, ফারুক হোসেন, রাকিব শেখ, আল আমিন সায়েদুল ইসলাম, আবুল হোসেন, আনারুল ইসলাম ও উষা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান