গাংনীতে বিশ্ব হোমিওপ্যাথী দিবস পালিত
- আপলোড তারিখঃ
১৩-০৪-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে চিকিৎসক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে গাংনী উপজেলা ভাটপাড়া ডিসি ইকোপার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা হোমিওপ্যাথী চিকিৎসক কল্যাণ সংস্থার সভাপতি মাহফুজুর রহমান সেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. এস এম জাহাঙ্গীর আলম। ডা. আলীমুজামান শামীমের পরিচালনায় উপস্থিত ছিলেন ডা. আয়ুব আলী, মনিরুজামান মনি, মোবাশারুল আহসান, সাদিকুজামান সেন্টু, এবিএম খায়রুজামান, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম ও তোহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে হোমিওপ্যাথি চিকিৎসার বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কমেন্ট বক্স