সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা : জনদুর্ভোগ চরমে!

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০১৯ ইং
সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা : জনদুর্ভোগ চরমে!
ঝিনাইদহের ত্রিমহনী বাজার-গোপালপুর সড়কটি এখন মরণ ফাঁদ! সাইফুল ইসলাম: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনী থেকে বাজার গোপালপুর যাওয়ার প্রধান সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের ও সৃষ্টি হয়েছে। যার ফলে জনদুর্ভোগ বেড়েছে। জানা গেছে, সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষদেরকে। ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের প্রাণ কেন্দ্রের এ রাস্তাটির সাথে জড়িয়ে আছে কয়েকটি বিভিন্ন অফিস-ব্যাংক, বীমা, শিল্প কলকারখানা, আ. রউফ ডিগ্রি কলেজসহ কয়েকটি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এবার চৈত্র মাসেই যে থেমে থেমে বৃষ্টি, ঝড় ও শিলা হচ্ছে তাতেই রাস্তাটিতে ব্যাপকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন মহলসহ পথচারীদের অনেককেই বলতে শোনা গেছে, চৈত্র মাসেই এ অবস্থা বর্ষা এলে হবে কি? বলাচলে প্রতিদিনেই এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে। খুব দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি করছেন এলাকার ভুক্তভোগীরা। এ বিষয়ে ত্রিমহনীর বড় চাউল ব্যবসায়ী কামাল ও আফছার উদ্দীন জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারীসহ স্কুল-কলেজের কমলমতী শিক্ষার্থীরা চলাচল করে। কিন্তু এই সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সুতারং সুশীল সমাজ, কমলমতী শিক্ষার্থী ও এলাকাবাসীদের পক্ষ থেকে বলবো, এই সড়কটি যাতে খুব দ্রুত চলাচলের উপযোগী করে দেয়া হয়, তার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করছি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান