সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে চেয়ারম্যানসহ নবনির্বাচিতদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০১৯ ইং
গাংনীতে চেয়ারম্যানসহ নবনির্বাচিতদের সংবর্ধনা
গাংনী অফিস: গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনকে গণসংবর্ধণা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলা যুবলীগের উদ্যোগে বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্ত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শহিদুল ইসলাম শাহ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌর যুবলীগের রাহিবুল ইসলাম। অনুষ্ঠান শুরুর আগে নবনির্বাচিত চেয়ারম্যান এম এ খালেক, ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান