সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর দিবস পালনে দামুড়হুদা আ.লীগের প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০১৯ ইং
মুজিবনগর দিবস পালনে দামুড়হুদা আ.লীগের প্রস্তুতি সভা
দর্শনা অফিস: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের লক্ষে দামুড়হুদা উপজেলা আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দর্শনা কেরুজ ট্রেনিং সেন্টারের হলরুমে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও কুড়–লগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন মুজিবনগর দিবস পালনে দামুড়হুদা উপজেলা উদযাপন কমিটির আহবায়ক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুন্সি সিরাজুল ইসলাম, দামুড়হুদা থানা আ.লীগের যুগ্ম সম্পাদক ও জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ শাখার সহসভাপতি কামরুল হাসান লোমান প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান