সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হেলথ এন্ড হোপ যুব ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০১৯ ইং
হেলথ এন্ড হোপ যুব ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা হেলথ এন্ড হোপ যুব ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার ঘোলদাড়ী বাজারে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে নাক, কান, গলা, বাত-ব্যাথা ও চক্ষু রোগের ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। এছাড়া ১ থেকে ৫ বছরের বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাখাওয়ানো হয়। মেডিকেল ক্যাম্পে দেখেছেন ডা. শামসুর রহমান, ডা. হাফিজুর রহমান ও ডা. নুর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আক্তার জিকু, স্বাস্থ্য কর্মী পলি খাতুন। মেডিকেল ক্যাম্পটিকে সার্বিক আর্থিক সহায়তা দিয়েছেন হেলথ এন্ড হোপ যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমত সুলতানা (ইভা)।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান