বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদ্রাসা-মসজিদে দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০১৯ ইং
মাদ্রাসা-মসজিদে দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ
মেহেরপুরের প্রয়াত যুবলীগ নেতা ও প্যানেল মেয়র রিপনের স্মরণসভা মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহর যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের বড় ভাই মিজানুর রহমান রিপনের ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে মেহেরপুর পৌরসভা ও জেলা যুবলীগের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুবলীগ নেতা ২নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, কাউন্সিলর জাফর ইকবাল, পৌর সচিব তফিকুল আলম, মরহুমের ছেলে রিয়াদ প্রমুখ। পরে মরহুম মিজানুর রহমান রিপনের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর পৌর গড়পুকুর জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের পিতা আব্দুল হালিম, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও জেলা যুবলীগের নেতা-কর্মী, মরহুমের আত্মীয়-স্বজন ও হলভর্তি মরহুমের ভক্তবৃন্দ। এদিকে, এর আগে এ দিন দুপুরে মেহেরপুর শহরের সকল মাদ্রাসা ও মসজিদে পৃথকভাবে দোয়া অনুষ্ঠান এবং সরকারি শিশু পরিবারে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ১ এপ্রিল রাত ৯টার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়কে মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী শপিং সেন্টারে বসে ক্যাশ গুনছিলেন। ওই সময় কয়েকজন সন্ত্রাসী মিজানুর রহমান রিপনকে লক্ষ্য করে তার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ওই বোমা হামলায় প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন (৩৫) সহ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার আহত রিপনকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল মিজানুর রহমান রিপন সেখানে মারা যান।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে