৩৫ পিস ইয়াবাসহ নীলমনিগঞ্জের তারিক আটক
- আপলোড তারিখঃ
০৮-০৪-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক,আলমডাঙ্গা:
আলমডাঙ্গার পাঁচ-কমলাপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ নীলমনিগঞ্জের তারিক আজিজকে আটক করেছে। গতকাল রোববার বিকাল ৫টার দিকে আলিহাটনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ সংশ্লিষ্ট মামলায় তারেক আজিজকে জেলহাজতে প্রেরণ করা হবে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে তারিক আজিজ দীর্ঘদিন যাবৎ আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের আলিহাটনগর এলাকায় ভ্রাম্যমাণ ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো। গতকাল রোববার বিকাল ৫টার দিকে পাঁচ-কমলাপুর ফাঁড়ি পুলিশের নিকট গোপন সংবাদ পৌছালে ফাঁড়ি ইনচার্জ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আলিহাটনগর এলাকা থেকে তারিক আজিজকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে। আজ সোমবার তারিক আজিজকে সংশ্লিষ্ট মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানাযায়।
কমেন্ট বক্স