জীবননগরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
- আপলোড তারিখঃ
০৭-০৪-২০১৯
ইং
জীবননগর অফিস:
‘ক্রীড়াই বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বরের বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন, ইউডিএফ আহসান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন ফুটবলার শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, সাইদুর রহমান, আব্দুর রহমান মিঠু, কাজী সুমন, ইদবারী, মাসুম, মামুন, সবুজ, শাওন, ফরিদ, মুরাদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
কমেন্ট বক্স